সারাদেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারী শৈত্যপ্রবাহ
ঢাকা, রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগসহ ৩৭ জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারী শৈত্যপ্রবাহ। ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা নামায় বন্ধ রাখা হয়েছে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়।
আবহাওয়া অফিস বলেছে, আগামী ২৪ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে।
দেশেজুড়ে হিমেল বাতাসে বেড়েছে শীতের তীব্রতা। সবচেয়ে বেশি বিপাকে উত্তরাঞ্চলের মানুষ। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গা ও সিরাজগঞ্জে। জেলাজুড়ে বইছে শৈত্যপ্রবাহ। আজ সকালে চুয়াডাঙ্গায় তাপমাত্রা ছিল ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সিরাজগঞ্জে। কুড়িগ্রামের উপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারী শৈত্যপ্রবাহ। গুঁড়ি গুঁড়ির বৃষ্টি মতো ঝড়ছে কুয়াশার।
সপ্তাহজুড়ে পঞ্চগড়ের তাপমাত্রা ৭ থেকে ১০ ডিগ্রির নিচে উঠা-নামা করছে। জনজীবন বিপর্যস্ত। দুই দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়।
ছবিঃ সংগ্রহ

