সারাদেশে তাপমাত্রা কমতে থাকবে, বাড়তে পারে শীত
সারাদেশে তাপমাত্রা কমতে থাকবে, বাড়তে পারে শীত
আগামী তিনদিনে সারাদেশে তাপমাত্রা কমতে থাকবে, বাড়তে পারে শীতের প্রকোপ।
আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ কক্সবাজার ও মংলায় ৩০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাত ও দিনের তাপমাত্রা কমতে পারে।
পূর্বাভাসে আরো বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ৩০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬ টা ৪৪ মিনিটে।
এদিকে, আজ সন্ধ্যা ৬ টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য কোন সতর্কবার্তা নেই এবং কোন সংকেত দেখাতে হবে না।
ছবিঃ সংগ্রহ

