সারাদেশে মাঝারী থেকে ঘন কুয়াশা থাকতে পারে
সারাদেশে মাঝারী থেকে ঘন কুয়াশা থাকতে পারে
সারাদেশে মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত মাঝারী থেকে ঘন কুয়াশা থাকতে পারে।আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এছাড়া রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
এই শীত মৌসুমে প্রথম শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে আগামী ১৭ থেকে ১৮ ডিসেম্বরের মধ্যে। প্রথমদিকে দেশের উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ অনুভূত হতে পারে। এসময় উত্তরাঞ্চলের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ার সম্ভাবনা আছে।
তবে শৈত্যপ্রবাহ উত্তরাঞ্চলে হলেও এর প্রভাবে দেশজুড়ে তাপমাত্রা নেমে আসবে। পরবর্তীতে দেশজুড়ে এ শৈত্যপ্রবাহ অনুভূত হবে।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা সীতাকুন্ডে ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ২৮ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি একটি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। অন্যদিকে পরবর্তী ৭২ ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।
আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬ টা ৩২ মিনিটে।
ছবিঃ সংগ্রহ

