সিরিজের শেষ ওয়ানডেতে আজ মুখোমুখি বাংলাদেশ জিম্বাবুয়ে
সিরিজের শেষ ওয়ানডেতে আজ মুখোমুখি বাংলাদেশ জিম্বাবুয়ে
আনুষ্ঠানিকতার ম্যাচে আজ চট্টগ্রামে তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আবারো দেখা জিম্বাবুয়ের। খেলা শুরু হবে দুপুর আড়াইটায় । ঐচ্ছিক অনুশীলন আর ম্যাচের বাইরে থাকা আরিফুল, রুবেল, সৌম্য, আবু হায়দারের উপস্থিতি জানান দিচ্ছে তাদের সামনে সম্ভাবনা তৃতীয় ওয়ানডে খেলার।
হোটেলে থেকে সেকথাই বললেন অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। তবে লক্ষ্য থেকে সরে আসেনি বাংলাদেশ। জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করাই টার্গেট স্বাগতিকদের।
সিরিজ জয়কে ছাপিয়ে বাংলাদেশের সেরা অর্জন সাইফুদ্দিনকে ফর্মে পাওয়া। এখন পর্যন্ত সেরা বোলিং অলরাউন্ডারের খেতাব দিচ্ছেন অধিনায়ক।
একম্যাচ জিতলে ওয়ানডেতে প্রতিপক্ষকে এগারো বারের মতো হোয়াইটওয়াশ করার কৃতিত্ব গড়বে বাংলাদেশ। চতুর্থবার এই তিক্ত স্বাদ নেবে জিম্বাবুয়ে।
ছবিঃ সংগ্রহ

