ভূমিকম্প

সিলেটে ৩ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত

সিলেটে সোমবার সন্ধ্যা ৬ টা ২৯ মিনিটে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে।

সিলেট আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন, ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৮। উৎপত্তিস্থলের দূরত্ব ঢাকা থেকে ১৮৮ কিলোমিটার উত্তর-পূর্বে।

ভূমিকম্প অনুভূত হওয়ার পর সিলেট শহর ও আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। লোকজন খোলা জায়গায় বেরিয়ে পড়েন। তবে, কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি।

ছবিঃ সংগ্রহ

আরও খবর