সীমিত মুসল্লি নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এবারের হজ্জ
সীমিত মুসল্লি নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এবারের হজ্জ
বাতিল করা হচ্ছে না এবারের হজ্জ। সীমিত মুসল্লি নিয়ে এবারের হজ্জ অনুষ্ঠিত হবে বলে সৌদি সরকারের বরাত দিয়ে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
তবে বাইরের দেশ থেকে এবার আর কেউ হজ্জ পালন করতে পারবেন না। শুধুমাত্র সৌদি আরবে বসবাসরত মুসল্লিরাই এবারের হজ্জ পালন করতে পারবেন বলে জানা গেছে।
সৌদি সরকারের পক্ষ থেকে বলা হয়, করোনা মহামারির মধ্যে স্বাস্থ্য ঝুঁকির দিকটি বিবেচনা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে সার্স এবং মার্স প্রাদুর্ভাবের সময়েও সৌদিতে হজ্জ অনুষ্ঠিত হয়েছে। তবে এবার বৈশ্বিক করোনা মহামারিতে হজ্জের আয়োজন করা সৌদি সরকারের জন্য একটি কঠিন বিষয় হয়ে দাঁড়িয়েছে।
প্রতিবছর সারাবিশ্বের প্রায় ২৫ লাখ মুসলিম হজ্জ পালন করতে সৌদি আরব যান।হজ্জ এবং ওমরাহ থেকে সৌদি সরকার প্রতি বছর ১২ বিলিয়ন মার্কিন ডলার রাজস্ব আদায় করে ।
ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, সৌদি আরবে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬১ হাজার ৫ জন। মারা গেছেন ১ হাজার ৩০৭ জন।
ছবিঃ সংগ্রহ

