সুন্দরবন

সুন্দরবনের জীবজগৎ

বিশ্বের প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম বিস্ময় সুন্দরবন । সুন্দরবন শুধুমাত্র ম্যানগ্রোভ উদ্ভিদের জন্য পরিচিত নয় ,নানা প্রজাতির প্রাণী এর সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে । প্রায় ৫০ প্রজাতির স্তন্যপায়ী, ৩২০ প্রজাতির আবাসিক ও পরিযায়ি পাখি , ৫০ প্রজাতির সরীসৃপ , ৮ প্রজাতির উভচর , ৪০০ প্রজাতির মাছ এখানে আছে । মাছরাঙ্গা আছে ৯ প্রজাতির। পাখি সম্পদে ভরপুর সুন্দরবন দেখা মেলে কাঠঠোকরা, পেঁচা, মধুপায়ী, শালিক, ফিঙে, বাবুই, বেনেবউ, ঘুঘু, মুনিয়া, টুনটুনি, দোয়েল সহ নানা ধরনের ছোটছোট গায়ক পাখির। বক, সারস, হাড়গিলা, কাদাখোঁচা, লেঞ্জা সহ অসংখ্য উপকূলীয় পাখি এখানকার নদীর কিনারায় বিচরণ করে।

সর্বাধিক রয়েল বেঙ্গলটাইগারের আবাস এখানেই । চিত্রা হরিণ, মায়া হরিণ,বনবিড়াল , সজারু, বন্য শূকর বাঘের প্রধান শিকার। রয়েছে চার প্রজাতির ডলফিন ।পৃথিবীর সবচেয়ে বেশি ইরাবতী প্রজাতির ডলফিন আছে এই সুন্দরবনেই। নোনা পানির কুমির কেবল এখানেই দেখা যায় । বেশকিছু ভোঁদড়ের অস্তিত্ব ও রয়েছে । বিশ্বজুড়ে বিপন্ন প্রজাতির তালিকায় থাকা শঙ্খচূড় বাঁ রাজ গোখরো ইংরেজিতে যাকে ‘কিং কোবরা’ নামে ডাকা হয় , সুন্দরবনের গুরুত্বপূর্ণ সরীসৃপ প্রাণীরই একটি । জলবায়ু, প্রাকৃতিক বিপর্যয়ের কারণে সুন্দরবনের প্রাণীরা বারংবার হুমকির মুখে পড়ছে।

ছবিঃ সংগ্রহ

আরও খবর