সৌদি আরবে আজ পবিত্র ঈদুল আযহা
সৌদি আরব, মধ্যপ্রাচ্যের দেশসহ বিশ্বের বিভিন্ন দেশে আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আযহা।
মুসলিম বিশ্বের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব ঈদুল আযহা। এ দিন ধর্মপ্রাণ মুসলমানরা ঈদুল আযহার নামাজ আদায় শেষে সৃষ্টিকর্তার নামে পশু কোরবানি দেন।
ঈদুল আযহার নির্দিষ্ট ধর্মীয় রীতি থাকলেও বিশ্বের বিভিন্ন দেশে আঞ্চলিক সাংস্কৃতিকে একত্রিত করে উৎসবটি পালন করেন মুসলিমরা। মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশসহ যুক্তরাষ্ট্র, কানাডায়ও উৎসব আমেজে পালিত হচ্ছে ঈদুল আযহা।
ছবিঃ সংগ্রহ

