সৌদি আরবে পৌঁছেছেন ৫৩ হাজার ১৮০ জন হজ্জযাত্রী
চলতি বছর হজ্জ ফ্লাইট শুরু হওয়ার পর বাংলাদেশ থেকে এ পর্যন্ত ৫৩ হাজার ১৮০ জন হজ্জযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। শনিবার হজ্জ পোর্টালের সবশেষ বুলেটিনে এ তথ্য জানা গেছে।
হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৭৪৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার গেছেন ৪৯ হাজার ৪৩৩ জন। বাংলাদেশ থেকে ১৩৬টি ফ্লাইটে এসব হজ্জ যাত্রী সৌদি পৌঁছেছেন।
এদিকে, সৌদি আরবে হজ্জ পালন করতে গিয়ে এখন পর্যন্ত আটজন বাংলাদেশি মৃত্যু হয়েছে। তারা সবাই পুরুষ। তাদের মধ্যে ৬ জন মক্কায় এবং ২ জন মদিনায় মারা গেছেন।
এর আগে, গত ৯ মে বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৪১৫ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশ্যে যাত্রা করে। এর মাধ্যমেই চলতি বছরের হজ্জের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। শেষ হবে ১০ জুন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন পবিত্র হজ্জ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ২০ জুন এবং শেষ হবে ২২ জুলাই।
ছবিঃ সংগ্রহ

