হজ্জ

সৌদি আরব থেকে দেশে ফিরেছেন মোট ৩৭ হাজার ৯১২ জন হজ্জযাত্রী

পবিত্র হজ্জের আনুষ্ঠানিকতা শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন মোট ৩৭ হাজার ৯১২ জন হাজি। শনিবার (৩০ জুলাই) হজ্জ বুলেটিনের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়।

এতে জানানো হয়, গত ১৪ জুলাই হজ্জ শেষে ফিরতি ফ্লাইট শুরু হয়েছে। এ পর্যন্ত মোট ১০৪টি ফ্লাইট হাজিদের নিয়ে ঢাকায় পৌঁছেছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫৫টি, সৌদিয়া এয়ারলাইন্সের ৪৪টি ও ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালনা করে পাঁচটি। আগামী ৪ আগস্ট ফেরত হজ্জ যাত্রীদের শেষ ফ্লাইট ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।

এবার হজ্জ চলাকালীন মোট ২৪ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। তাদের মধ্যে ১৭ জন পুরুষ ও সাতজন নারী।

গত ৮ জুলাই সৌদি আরবে পবিত্র হজ্জ অনুষ্ঠিত হয়। এবার গত ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে ৬০ হাজার ১৪৬ জন হজ্জযাত্রী (ব্যবস্থাপনা সদস্যসহ) সৌদি আরবে যান। এরমধ্যে বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে ৩০ হাজার ৩৬৩ জন, সৌদি এয়ারলাইন্সের ২৩ হাজার ৯১৯ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের মাধ্যমে পাঁচ হাজার ৮৬৪ জন হজ্জ যাত্রী সৌদি গিয়েছিলেন।

ছবিঃ সংগ্রহ

আরও খবর