হজ্জ ও ওমরাহ্ ব্যবস্থাপনা বিল সংসদে উত্থাপন
হজ্জ ও ওমরাহ্ ব্যবস্থাপনা বিল সংসদে উত্থাপন
জাতীয় সংসদে হজ্জ ও ওমরাহ্ ব্যবস্থাপনা বিল- ২০২১ উত্থাপন করেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।
সুষ্ঠুভাবে হজ্জ ও ওমরাহ্ পালন নিশ্চিত এবং এজেন্সিসমূহের নিবন্ধন ও ব্যবস্থাপনার বিধানের প্রস্তাব করে হজ্জ ও ওমরাহ্ ব্যবস্থাপনা বিল- ২০২১ উত্থাপন করা হয়। বিলে দেশের মুসলমানদের হজ্জ ও ওমরাহ্ পালনে গমনাগমনসহ এর সাথে সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে সুনির্দিষ্ট বিধানের প্রস্তাব করা হয়। এছাড়া হজ্জ ও ওমরাহ্ সংশ্লিষ্ট এজেন্সিগুলোকে আরও উন্নত সেবা প্রদান করতে নিবন্ধন ও ব্যবস্থাপনায় আরও দক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সুনির্দিষ্ট বিধানের প্রস্তাব করা হয়। পরীক্ষা- নিরীক্ষা করে আগামী ৪০ দিনের মধ্যে রিপোর্ট প্রদানের জন্য বিলটি ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়।
ছবিঃ সংগ্রহ

