বাংলাদেশ ব্যাংক

২০০ টাকার নতুন নোট বাজারে আসছে আগামীকাল

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে আগামীকাল ১৭ মার্চ বাজারে আসছে ২০০ টাকা মূল্যমানের নতুন ব্যাংক নোট। এতে থাকছে বঙ্গবন্ধুর প্রতিকৃতি। বর্তমানে বাজারে ১ টাকা, ২ টাকা, ৫ টাকা, ১০ টাকা, ২০ টাকা, ৫০ টাকা, ১০০ টাকা, ৫০০ টাকা ও ১০০০ টাকার নোট প্রচলিত আছে। এগুলোয় বঙ্গবন্ধুর প্রতিকৃতি রয়েছে। এছাড়া বাজারে প্রচলিত ১, ২ ও ৫ টাকার কয়েনেও বঙ্গবন্ধুর প্রতিকৃতি রয়েছে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দেশে প্রথমবারের মতো ২০০ টাকা মূল্যমানের নোট বাজারে ছাড়ার কথা জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক।

প্রথম বছরে স্মারক ও প্রচলিত- দুই ধরনের ২০০ টাকার নোট থাকবে বাজারে। দ্বিতীয় বছর থেকে বাজারে স্মারক নোট ছাড়া হবে না, নিয়মিত নোট থাকবে।

প্রাথমিকভাবে ২০০ টাকার নোটের উপর ‘মুজিব বর্ষ উপলক্ষে বিশেষ নোট’ কথাটি লেখা থাকবে। তবে ২০২১ সালের পর যে নোটগুলো ছাড়া হবে তাতে আর তা আর লেখা থাকবে না।

এ নোটগুলোয় সামনের অংশের বাম পাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুখমণ্ডলের প্রতিকৃতি এবং ডান পাশে ওই প্রতিকৃতির জলছাপ এবং মাঝখানে জাতীয় স্মৃতিসৌধের প্রতিকৃতির জলছাপ যুক্ত করা হয়। এরপর ২০১২ সালের ৭ মার্চ ১০ টাকা, ২০ টাকা এবং ৫০ টাকার ব্যাংক নোটেও বঙ্গবন্ধুর প্রতিকৃতি এবং জলছাপ ও মাঝখানে জাতীয় স্মৃতিসৌধের প্রতিকৃতির জলছাপ যুক্ত করা হয়।

পরিচিত এবং ব্যবহৃত এসব নোট ও মুদ্রার বাইরেও বাংলাদেশ ব্যাংক কর্তৃক বিভিন্ন সময় কিছু স্মারক নোট ও মুদ্রা ইস্যু করা হয়। এখন পর্যন্ত ১৭টি স্মারকমুদ্রা ইস্যু করা হয়েছে। এর মধ্যে তিনটি মুদ্রায় বঙ্গবন্ধুর প্রতিকৃতি ব্যবহৃত হয়েছে। এছাড়া ১৭ মার্চ থেকে ১০০ টাকা মূল্যমান স্বর্ণ ও রৌপ্য স্মারকমুদ্রা এবং ১০০ ও ২০০ টাকা মূল্যমানের স্মারক নোট বাজারে আসছে। এ নোট ও মুদ্রাগুলোর প্রতিটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুখমণ্ডলের প্রতিকৃতি ব্যবহার করা হবে।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃতপ্রাপ্ত কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, স্থান ও ঘটনাগুলোকে স্মরণীয় করে রাখার জন্য বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্ট বিভাগ থেকে বিভিন্ন সময়ে স্মারকমুদ্রা, নোট ও ফোল্ডার দেশীয় ও বিদেশীয়ভাবে মুদ্রণ করা হয়, যা বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসসহ ব্যাংকের অন্যান্য শাখা অফিসের ক্যাশ বিভাগের নির্দিষ্ট কাউন্টার ও বাণিজ্যিক ব্যাংকের শাখা থেকে সর্বসাধারণের কাছে নগদ টাকায় বিক্রি করা হয়। এসব স্মারকমুদ্রা ও নোট কোনোভাবে বিনিময়যোগ্য নয়।

উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে ২০২০-২০২১ সালকে ‘মুজিব বর্ষ’ ঘোষণা করেছে সরকার। 

ছবিঃ সংগ্রহ

আরও খবর