২০ হাজার ৪৪১ জন হজ্জ যাত্রী সৌদি আরব পৌঁছেছেন
২০ হাজার ৪৪১ জন হজ্জ যাত্রী সৌদি আরব পৌঁছেছেন
হজ্জ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে প্রায় সাড়ে ২০ হাজার যাত্রী সৌদি আরব পৌঁছেছেন। হজ্জ সম্পর্কিত প্রতিদিনের বুলেটিন থেকে জানা গেছে, শনিবার (১৮ জুন) রাত ২টা পর্যন্ত ২০ হাজার ৪৪১ জন যাত্রী সৌদি পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩৮৫ ও বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ১৭ হাজার ৫৬ জন।
এ ছাড়া এখন পর্যন্ত ৫৫টি হজ্জ ফ্লাইট সৌদি গেছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ৩১টি, সৌদি এয়ারলাইনসের ১৯টি ও ফ্লাইনাসের ৫টি।
উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই হজ্জ শুরু হওয়ার কথা রয়েছে। এবার বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজ্জে সৌদি যাওয়ার সুযোগ পাচ্ছেন। গত ৫ জুন হজ্জের প্রথম ফ্লাইট ঢাকা ছাড়ে। শেষ হবে ৩ জুলাই। হজ্জ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই। শেষ হবে ৪ আগস্ট।
ছবিঃ সংগ্রহ

