শিক্ষা প্রতিমন্ত্রী

৩০ মার্চের আগে সরকারি প্রাথমিক শিক্ষক-কর্মচারীদের টিকা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

আগামী ৩০ মার্চের আগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের টিকা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। গতকাল রবিবার মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বিদ্যালয় খোলার প্রস্তুতির বিষয়ে খোঁজখবর নিতে গতকাল কক্সবাজার এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি টিকা নেওয়ার পাশাপাশি সব শিক্ষাপ্রতিষ্ঠান স্বাস্থ্যসম্মতভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন করার নির্দেশ দেন।

প্রতিমন্ত্রী কক্সবাজারে সাহিত্যিক মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রস্তুতি পরিদর্শন করেন।

এ সময় শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে অবস্থানকালে সব শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে সর্বদা মাস্ক পরিধান করা নিশ্চিত করতে হবে।

ছবিঃ সংগ্রহ

আরও খবর