৩১ মার্চ পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত
৩১ মার্চ পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত
করোনা ভাইরাস মোকাবেলায় আগামীকাল ১৭ মার্চ মঙ্গলবার থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বিকেলে এ বিষয়ে আদেশ জারি করা হবে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
তিনি বলেন,আপাতত ৩১ মার্চ পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
তিনি বলেন, সোমবার মন্ত্রিসভার বৈঠকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে আলোচনা হয়েছে। সেখানে প্রধানমন্ত্রী কিছু নির্দেশনা দিয়েছেন। তার প্রেক্ষিতে শিক্ষার্থীদের নিরাপদে রাখতে আমরা আগামী ৩১ মার্চ পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।
এছাড়া ১৮ থেকে ২৮ মার্চ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এ তথ্য নিশ্চিত করেছে।
ছবিঃ সংগ্রহ

