হজ্জ

৩৫টি হজ্জ ফ্লাইটে ১২ হাজারেরও বেশী হজ্জজাত্রী সৌদি আরব পৌঁছেছেন

প্রায় ৩৫টি হজ্জ ফ্লাইটে ১২ হাজার ৫৮৩ জন হজ্জযাত্রী সৌদি আরব পৌঁছেছেন , হজ্জ অফিসের এক বুলেটিন বার্তায় এ তথ্য জানানো হয় ।

বুলেটিনে আরো বলা হয় , সরকারী ব্যবস্থাপনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৭টি হজ্জ ফ্লাইট ও সৌদি এয়ারলাইন্সের ১৮টি হজ্জ ফ্লাইট পরিচালনা করা হয়েছে

এখন পর্যন্ত ৩৫টি হজ্জ ফ্লাইটে ২ হাজার ৮৯৬ জন সরকারী ব্যবস্থাপনায় এবং ১০ হাজার ৮৭ জন হজ্জযাত্রী বেসরকারী ব্যবস্থাপনায় সৌদি আরব পৌঁছেছেন

প্রথম বারের মত এবারই সৌদি আরবের প্রিঅ্যারাইভাল ইমিগ্রেশন ঢাকায় বাংলাদেশ বিমান বন্দর থেকে চালু করা হয়েছে । যার ফলে সৌদি আরব বিমান বন্দরে পৌঁছে হজ্জযাত্রীদের ইমিগ্রেশনের অপেক্ষা না করে সরাসরি সহজেই গন্তব্যে পৌঁছাতে পারছেন

এবার সরকারী ও বেসরকারী ব্যবস্থাপনায় ১ লক্ষ ২৬ হাজার ৯২৩ জন হজ্জযাত্রী সৌদি আরব যাবেন । চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ আগস্ট পবিত্র হজ্জ অনুষ্ঠিত হবে । হজ্জ যাত্রীদের যাত্রার সর্বশেষ ফ্লাইট হবে আগামী ৫ আগস্ট এবং প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ১৭ আগস্ট ।

ছবিঃ সংগ্রহ

আরও খবর