গাংচিল

আজ আসছে রাজহংস

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চতুর্থ বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ‘ রাজহংস ‘ আজ শনিবার বিকেলে দেশে আসছে ।

আগামী মঙ্গলবার বিকেল ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ড্রিমলাইনার রাজহংস উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে ।

বিমান বংলাদেশ সূত্র জানায় , শনিবার ৩টা ৪৫ মিনিটে ড্রিমলাইনার রাজহংস ঢাকা হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে । ইতোমধ্যে রাজহংসের চাবি বিমানকে বুঝিয়ে দিয়েছে বোয়িং কোম্পানি ।

এ ড্রিমলাইনার যুক্ত হওয়ার মধ্য দিয়ে বিমান বহরে উড়োজাহাজের সংখ্যা দাঁড়াবে ১৬টিতে । দেশে পৌঁছার পর ড্রিমলাইনারকে ওয়াটার ক্যানন স্যালুটের মাধ্যমে স্বাগত জানানো হবে ।

বিমান বাংলাদেশ এর কর্মকর্তারা জানিয়েছে , বিমানকে উড়োজাহাজের মালিকানা হস্তান্তর করেন বোয়িং পরিচালক জন বর্বার ও বিমানের পক্ষে পরিচালক মোঃ মমিনুল ইসলাম চাবি বুঝে নেন ।

এইস/

ছবিঃসংগ্রহ

আরও খবর