আজ থেকে ভারতে শুরু হচ্ছে বিটিভি’র সম্প্রচার
আজ থেকে ভারতে শুরু হচ্ছে বিটিভি’র সম্প্রচার
ভারতে বাংলাদেশ টেলিভিশনের ( বিটিভি ) সম্প্রচার শুরু হচ্ছে আজ সোমবার থেকে । এ উপলক্ষে আজ বিকেল ৩ টায় রামপুরায় বিটিভির মিলনায়তনে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ এই সম্প্রচার কার্যক্রমের উদ্বোধন করবেন ।
তথ্যসচিব আবদুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে তথ্য প্রতিমন্ত্রী ডা. মোঃ মুরাদ হাসান ও বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন । বাংলাদেশ টেলিভিশন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে ।
ভারতের রাষ্ট্রীয় টেলিভিশন দূরদর্শনের ডিটিএইচ প্লাটফর্ম ডিডি ফ্রি ডিশ এর মাধ্যমে এই সম্প্রচার কার্যক্রম পরিচালনা করবে বিটিভি ।
এ/
ছবিঃ সংগ্রহ

