তথ্য অধিকার দিবস

আজ বিশ্ব তথ্য অধিকার দিবস     

আজ বিশ্ব তথ্য অধিকার দিবস । এবারের প্রতিপাদ্য বিষয় ‘ তথ্য সবার অধিকার , কেউ থাকবে না পেছনে ‘ ।  ২০১৫ সালের ১৭ নভেম্বর ইউনেস্কোর সিদ্ধান্ত অনুযায়ী ২০১৬ সালের ২৮ সেপ্টেম্বর প্রথম তথ্য অধিকার দিবস পালিত হয় ।  

দিবসটি উপলক্ষে দেওয়া বাণীতে ইউনেস্কোর মহাপরিচালক আন্দ্রে আজোউলে বলেছেন, বর্তমান সময়ে অভূতপূর্ব ডিজিটাল রূপান্তর অনেক ক্ষেত্রেই ডিজিটাল বৈষম্যের জন্ম দিচ্ছে। এ বৈষম্যের কারণে ডিজিটাল ব্যবস্থা অনেকের জন্য সব ধরনের তথ্য ভাণ্ডারে প্রবেশের সুযোগ অবাধ করলেও এখন বিপুলসংখ্যক মানুষ এই তথ্য ভাণ্ডারে প্রবেশের সুযোগ পাচ্ছে না। এটাই ডিজিটাল বৈষম্যের সৃষ্টি করছে।

এদিকে তথ্য কমিশন দিবসটি পালনের জন্য বিস্তারিত কর্মসূচি হাতে নিয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে সংবাদপত্রে ক্রোড়পত্র প্রকাশ, সংবাদ সম্মেলন এবং টেলিভিশন ও বেতারে টক শো আয়োজন।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক পৃথক বাণী দিয়েছেন । রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেন , তথ্য প্রাপ্তি মানুষের গণতান্ত্রিক ও নাগরিক অধিকার । তথ্য জানার অধিকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান স্বীকৃত চিন্তা , বিবেক ও বাক – স্বাধীনতার অবিচ্ছেদ্য অংশ ।

তথ্য কমিশন থেকে জানানো হয়েছে , আজ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তথ্য অধিকার সম্পর্কিত নানা কর্মসূচি জেলায় জেলায় পালিত হবে ।

ছবিঃ সংগ্রহ

আরও খবর