গণতন্ত্র দিবস

আন্তর্জাতিক গণতন্ত্র দিবস আজ

আজ ১৫ সেপ্টেম্বর , আন্তর্জাতিক গণতন্ত্র দিবস । জাতিসংঘ সদস্যভুক্ত দেশগুলোতে গণতন্ত্র সম্পর্কে আগ্রহ সৃষ্টি এবং গণতন্ত্রের চর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে দিবসটি পালিত হয় । ২০০৭ সালে এ দিবসের ঘোষণা দেয় জাতিসংঘ । এরপর থেকেই প্রতিবছর ১৫ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালিত হয়ে আসছে ।

জাতিসংঘের এবারের প্রতিপাদ্যে বলা হয়েছে , অন্তর্ভুক্তি ও অংশগ্রহণ গণতন্ত্রের ভিত্তি । গণতন্ত্র যে সাধারণ মানুষের প্রশ্ন সে ব্যাপারটাকে আবারও সামনে নিয়ে আসা এবারের গণতন্ত্র দিবসের অঙ্গীকার । অন্তর্ভুক্তি , সমানাধিকার ও অংশগ্রহণের ভিত্তিতেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় ।

দিবসটি উপলক্ষে জাতিসংঘের মহাসচিব বাণী দিয়েছেন । তিনি বলেন , বিগত শতাব্দীগুলোর যে কোন সময়ের তুলনায় গণতন্ত্র এখন অপেক্ষাকৃত বেশি চাপের মধ্যে রয়েছে । এ কারণে এই আন্তর্জাতিক দিবসে আমাদের উচিত গণতন্ত্রকে শক্তিশালী করতে সম্ভাব্য উপায় ও যে পদ্ধতিগত চ্যালেঞ্জগুলো গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে সেগুলোর সমাধান করা । গণতন্ত্রে আইন প্রস্তাবনা , প্রণয়ন ও তৈরির ক্ষেত্রে সব নাগরিকের অংশগ্রহণের সমান সুযোগ রয়েছে , যা সরাসরি বা নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে হয়ে থাকে ।

গণতন্ত্রের ভবিষ্যতের জন্য সবাইকে যৌথভাবে কাজ করার অঙ্গীকার কারার জন্য আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব ।

এইচ/

ছবিঃ সংগ্রহ

আরও খবর