আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ( সংশোধন ) বিল ২০১৯ পাস

ইউনেস্কোর সাথে চুক্তির শর্ত পূরণে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের প্রধানের পদবী এবং পরিচালনা বোর্ড গঠন কাঠামোয় কয়েকটি সংশোধনী এনে বুধবার রাতে জাতীয় সংসদে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ( সংশোধন ) বিল ২০১৯ পাস হয়েছে ।

শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির পক্ষে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বিলটি পাসের প্রস্তাব করেন । বিলে শিক্ষামন্ত্রী বা তার প্রতিনিধিকে চেয়ারম্যান করে ৬ সদস্যের পরিচালনা বোর্ড গঠনের বিধান করা হয় । বোর্ড সদস্যদের দায়িত্ব পালনের কার্যকাল ৩ বছর নির্ধারণ করা হয়েছে ।

এছাড়াও বিলে মূল আইন অনুযায়ী মহাপরিচালকের অনুপস্থিতিতে জ্যেষ্ঠ অতিরিক্ত পরিচালককে অথবা সরকার মনোনীত ব্যক্তিকে অস্থায়ীভাবে প্রতিষ্ঠানের প্রধানের দায়িত্ব প্রদানের বিধান রাখা হয়েছে ।

বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়েছে , ২০১০ সালের আইনে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কার্যক্রম আরও গতিশীল এবং এটিকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণের লক্ষ্যে ইউনেস্কোর পরিবর্তিত সংজ্ঞা  প্রতিস্থাপন ও ইনস্টিটিউটের পরিচালনা বোর্ডে ইউনেস্কো মহাপরিচালকের প্রতিনিধিকে অন্তর্ভুক্তি করে আইনটি ২০১৩ সালে সংশোধন করা হয় । এরমধ্যে ২০১৬ সালে ইনস্টিটিউট ইউনেস্কোর ক্যাটাগরি- ২ প্রতিষ্ঠানের মর্যাদা লাভ করে ।

এইচ/ এ/

ছবিঃ সংগ্রহ         

আরও খবর