ইরান পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক
ইরান পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার বিকেলে বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।
সোমালিয়ার সভাপতিত্বাধীন নিরাপত্তা পরিষদের একজন মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। খবরঃ এএফপি।
সূচি সংক্রান্ত এক নোটে বলা হয়েছে, ইরান পরিস্থিতি সম্পর্কে ব্রিফিং—শীর্ষক এই বৈঠকটি যুক্তরাষ্ট্রের অনুরোধে আহ্বান করা হয়েছে।
ছবিঃ সংগ্রহ

