ঈদের অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি শুরু
ঈদের অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি শুরু
আসন্ন ঈদুল আযহা উপলক্ষে আজ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে । টিকিট বিক্রি চলবে ২ আগস্ট পর্যন্ত ।
রেলমন্ত্রী মোঃ নুরুল ইসলাম সুজন জানান , ঈদ শেষে কর্মস্থলে ফেরার টিকিট বিক্রি ৫ আগস্ট থেকে শুরু হয়ে চলবে ৯ আগস্ট পর্যন্ত । এবার ঢাকার পাঁচটি স্থান থেকে টিকিট পাওয়া যাবে ।
মন্ত্রী বলেন , চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১২ বা ১৩ আগস্ট দেশে মুসলমানদের বড় ধর্মীয় উৎসব পবিত্র ইদুল আযহা বা করবানির ঈদ উদযাপিত হবে । তবে আগামী ১২ আগস্ট ঈদ ধরে রেলওয়ের কর্ম পরিকল্পনা সাজানো হয়েছে ।
যাত্রীদের সুবিধার্থে এবার পাঁচটি স্থান থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে , কমলাপুর স্টেশন ( ঢাকা স্টেশন ) থেকে যমুনা সেতু হয়ে পশ্চিমাঞ্চলগামী সকল ট্রেনের টিকিট , বিমানবন্দর স্টেশন থেকে চট্টগ্রাম ও নোয়াখালীগামী সকল আন্তঃনগর ট্রেন , বনানী স্টেশন থেকে নেত্রকোনাগামী মোহনগঞ্জ ও হাওড় এক্সপ্রেস ট্রেনের টিকিট , তেজগাঁও স্টেশন থেকে ময়মনসিংহ ও জামালপুরগামী সকল আন্তঃনগর ট্রেনের টিকিট এবং ফুলবাড়িয়া ( পুরাতন রেলভবন ) থেকে সিলেট ও কিশোরগঞ্জগামী সকল আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি হবে ।
প্রতিদিন কাউন্টারে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একনাগাড়ে টিকিট বিক্রি চলবে । তবে মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট বিক্রি শুরু হবে সকাল ৬টা থেকে । বরাবরের মতো এবারও একজন যাত্রী চারটির বেশি টিকিট সংগ্রহ করতে পারবেন না ।
৫টি স্টেশন কাউন্টার থেকে সিডিউল ট্রেনের মোট আসন সংখ্যা ২৬ হাজার ৫’শ এর অর্ধেক ১৩ হাজার ২৫০ টি আসনের টিকিট অনলাইনে বিক্রি হবে ।
৭ আগস্ট থেকে ঈদের আগের দিন পর্যন্ত আন্তঃনগর ট্রেন সমূহের অফ-ডে প্রত্যাহার করা হয়েছে । এর ফলে পূর্বাঞ্চলে ১৯টি ও পশ্চিমাঞ্চলে ২৯টি মিলে মোট ৪৮টি ট্রেন বিশেষ ট্রিপ হিসেবে পরিচালিত হবে ।
ঈদের অগ্রিম টিকিট ফেরত নেওয়া হবে না । জাতীয় পরিচয়পত্র দেখিয়ে টিকিট সংগ্রহ করতে হবে ।
ঈদ উপলক্ষে সারাদেশে ৮ জোড়া স্পেশাল ট্রেন চলবে । এর মধ্যে ঈদের আগে ৮ আগস্ট থেকে ১১ আগস্ট এবং ঈদের পর দিন ১৩ আগস্ট থেকে ১৯ আগস্ট পর্যন্ত এ বিশেষ ট্রেন চলবে ।
বাংলাদেশ রেলওয়ের নিয়মিত ট্রেনের আসন সংখ্যা ২৬ হাজার ৫’শ । আর স্পেশাল ট্রেনে রয়েছে ৩ হাজার আসন । এ ছাড়া ঈদ উপলক্ষে অন্তর্ভুক্ত করা হবে ১ হাজার ৪৩৭টি কোচ ।
ছবিঃ সংগ্রহ

