প্রধানমন্ত্রী শেখ হাসিনা

কাপ্তাইয়ে ৭.৪ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন

রাঙ্গামাটির কাপ্তাইয়ে নবনির্মিত ৭.৪ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী । আজ বুধবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এ প্রকল্পের উদ্বোধন করেন । এটি সরকারি ভাবে নির্মিত দেশের প্রথম সোলার বিদ্যুৎকেন্দ্র ।

এ সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে আরো ৪ টি বিদ্যুৎ কেন্দ্র , ৮টি উপকেন্দ্র এবং ১০টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ।

এশীয় উন্নয়ন ব্যাংক ও বাংলাদেশ সরকারের অর্থায়নে নির্মিত হয়েছে এই সৌর বিদ্যুৎ প্রকল্প । কাপ্তাই প্রজেক্টের ভেতর কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের প্রধান বাঁধ সংলগ্ন দুই একর খালি জায়গায় সৌর বিদ্যুৎ প্রকল্পটি বাস্তবায়ন করা হয় । ১১০ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হয় । সৌর শক্তির সাহায্যে এই প্রকল্প থেকে দৈনিক ৭.৪ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে । এর মধ্যে ২ মেগাওয়াট বিদ্যুৎ কাপ্তাই প্রজেক্টে ব্যয় করা হবে । আর বাকী ৫.৪ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সঞ্চালন করা হবে । এ প্রকল্প থেকে আগামী ২৫ বছর পর্যন্ত নিরবচ্ছিন্ন সেবা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে ।

এইচ/এ/

ছবিঃ সংগ্রহ

আরও খবর