শিক্ষা মন্ত্রণালয়

ঘূর্ণিঝড় সিত্রাং এর কারণে তিন বিভাগের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

ঘূর্ণিঝড় সিত্রাং এর কারণে চট্টগ্রাম, বরিশাল এবং খুলনা বিভাগের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

ঘূর্ণিঝড় কবলিত এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহারের নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রনালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তার পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান ও বন্ধ থাকবে।

ছবিঃ সংগ্রহ

আরও খবর