জাতিসংঘের ৭৪তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী
জাতিসংঘের ৭৪তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন । ৮ দিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী স্থানীয় সময় বিকেলে আবুধাবী হয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছান ।
প্রধানমন্ত্রী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের ৭৪ তম বার্ষিক অধিবেশনে ভাষণ দেবেন । সফরকালে প্রধানমন্ত্রী ২৭ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ২৮ সেপ্টেম্বর জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করবেন ।
ইত্তেহাদ এয়ালাইন্সের একটি বিমান প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের নিয়ে স্থানীয় সময় বিকেল ৪টা ২০ মিনিটে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মাদ জিয়াউদ্দিন এবং রাষ্ট্রদূত ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানান ।
পরে একটি সুশোভিত মোটর শোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রীকে লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলে নিয়ে যাওয়া হয় । যুক্তরাষ্ট্র সফরকালে প্রধানমন্ত্রী সেখানেই অবস্থা করবেন ।
হোটেলে পৌঁছলে নিউইয়র্কের স্থানীয় আওয়ামলীগ নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান ।
এর আগে প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবীতে এক দিনের যাত্রাবিরতি শেষে গতকাল রোববার সকাল ১০টা ৪৫ মিনিটে নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করেন। তিনি শুক্রবার নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন ।
ছবিঃ সংগ্রহ

