রাষ্ট্রপতি

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রাষ্ট্রপতির সাজেক-ভ্যালি সফর স্থগিত

ঘূর্ণিঝড় ‘অশনি’র প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের রাঙামাটির সাজেক-ভ্যালি সফর স্থগিত করা হয়েছে।

রাষ্ট্রপতির কার্যালয়ের প্রটোকল অফিসার মো. নবীরুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার রাতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতির আগামী ১২ থেকে ১৪ মে রাঙামাটি জেলার সফরসূচি ঘূর্ণিঝড় অশনির প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে স্থগিত করা হয়েছে। এই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা পরবর্তীতে জানানো হবে।

রাঙামাটি জেলা প্রশাসক বলেন, রাষ্ট্রপতির সাজেকে আগমন উপলক্ষে সব প্রস্তুতি শেষ করা হয়েছিল। ঘূর্ণিঝড়ের কারণে রাষ্ট্রপতি এই সফর স্থগিত করা হয়েছে।

ছবিঃ সংগ্রহ

আরও খবর