রাষ্ট্রপতি

দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ লন্ডনে তাঁর স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য ১০ দিনের সফর শেষে আজ সকালে দেশে ফিরেছেন

রাষ্ট্রপতির উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ বলেন , বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে আজ সকাল ১০ টা ৪০ মিনিটে রাষ্ট্রপতি ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে । এসময় সেতুমন্ত্রী , মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী , তুরস্কের রাষ্ট্রদূত , ব্রিটিশ হাইকমিশনার , কেবিনেট সচিব , পররাষ্ট্র সচিব , তিন বাহিনী প্রধান , পুলিশের আইজি এবং সংশ্লিষ্ট উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ রাষ্ট্রপতিকে বিমানবন্দরে স্বাগত জানান ।

এর আগে রাষ্ট্রপতি ৩১ আগস্ট লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন । দীর্ঘদিন ধরে তিনি গ্লুকোমায় ভুগছিলেন ।

এ/

ছবিঃ সংগ্রহ

আরও খবর