আবহাওয়া

চলতি মাসের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। সুস্পষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত ও নিম্নচাাপে পরিণত হয়ে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হতে পারে । এর প্রভাবে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে । তবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাাম বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে ।

পূর্বাভাসে আরও বলা হয়, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং এর কাছাকাছি পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘণীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিনত হয়েছে। এটি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং এর আশপাশের মধ্য বঙ্গোপসগার এলাকায় অবস্থান করছে। সুস্পষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত ও নিম্নচাাপে পরিণত হয়ে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং এর কাছাকাছি এলাকায় অগ্রসর হতে পারে। এটি আরও ঘনীভূত হতে পারে ।

আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ২৭ মিনিটে এবং আগামীকাল  সূর্যোদয় ভোর ৫ টা ৫৯ মিনিটে।

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ।

ছবিঃ সংগ্রহ

আরও খবর