পায়রা ও চট্টগ্রামে ৭ নম্বর বিপদ সংকেত
ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে পায়রা ও চট্টগ্রামে ৭ নম্বর, কক্সবাজারে ৬, মোংলা সমুদ্রবন্দরে ৫ নম্বর বিপদ সংকেত এবং উপকূলীয় জেলাগুলোতে ৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া দপ্তর।
মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে আবহাওয়ার ১০ নম্বর বিশেষ বুলেটিনে এই নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, আগামীকাল বুধবার ঘূর্ণিঝড়টি ভোলার ওপর দিয়ে অতিক্রম করবে। এ সময় বাতাসের গতি থাকবেন ঘণ্টায় ৯০-১১০ কিলোমিটার। বর্তমানে প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটে সাগর বিক্ষুব্ধ রয়েছে।
এদিকে ক্ষয়ক্ষতি এড়াতে চট্টগ্রাম বন্দরের জেটিতে অবস্থানরত ২২টি জাহাজকে গভীর সাগরে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে ঘূর্ণিঝড়টি সকাল নয়টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 8৪৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৪১০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৩২৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে ও পায়রা সমুদ্রবন্দর থেকে ৩১০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।
ছবিঃ সংগ্রহ

