আবহাওয়া কুয়াশা

মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা ও সিরাজগঞ্জ জেলাসহ খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এই শৈত্যপ্রবাহ দেশের কিছু কিছু জায়গায় অব্যাহত থাকতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, সারাদেশে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।

কুয়াশার বিষয়ে পূর্বাভাসে বলা হয়, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কোথাও কোথাও এই কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ-পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে বিঘ্নিত হতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে ঘন কুয়াশার কারণে দিনভর শীতের অনুভূতি বজায় থাকার সম্ভাবনা বেশি।

আজ সূর্যাস্ত ৫টা ২২ মিনিটে এবং সূর্যোদয় ভোর ৬টা ৪১ মিনিটে।

আরও খবর