সারাদেশে অস্থায়ীভাবে মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে
সারাদেশে অস্থায়ীভাবে মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে
আবহাওয়া অফিস জানিয়েছে, সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। একই সময়ের শেষের দিকে রাতের তাপমাত্রা আরো বৃদ্ধি পেতে পারে।
আজ সূর্যাস্ত ৫টা ৪৭ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৩৮ মিনিটে।
আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তাসারে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
ছবিঃ সংগ্রহ

