সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে
আবহাওয়া অফিস জানিয়েছে, সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, প্রথম এবং তৃতীয় দিন সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে দ্বিতীয় দিন সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী ৫দিনে আবহাওয়ার উল্লেখযোগ্য কোন পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে।
আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১৬ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৯ মিনিটে।
ছবিঃ সংগ্রহ

