শিক্ষা মন্ত্রণালয়

১০ ডিসেম্বরের মধ্যে সকল পরীক্ষা শেষ করতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তাগিদে সকল পরীক্ষা ১০ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় । পাশাপাশি ভর্তি পরীক্ষা পিছিয়ে দেয়া হচ্ছে । নির্বাচনের বাস্তবতা সামনে রেখে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে ।

শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা আধিদফতর ( মাউশি ) সূত্রে জানা গেছে, ১০ ডিসেম্বরের মধ্যে সকল সরকারী- বেসরকারি হাইস্কুলের বার্ষিক পরীক্ষা শেষ করতে হবে । ভর্তি পরীক্ষাও নির্বাচনের পর নেওয়া হবে ।

বোর্ড সূত্রে জানা গেছে, আগামী ২৮ নভেম্বর থেকে পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ১১ ডিসেম্বরের মধ্যে । নির্বাচনের আগেই পরীক্ষার সব ধরণের কাজ শেষ হবে। এদিকে জাএসসি পরীক্ষা ১ নভেম্বর থেকে শুরু হয়ে শেষ হবে ১৫ নভেম্বর। ডিসেম্বরের শেষে এ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। ইতোমধ্যে এসএসসির নির্বাচনী পরীক্ষা শেষ হয়েছে। এইচএসসির নির্বাচনী পরীক্ষাও শেষ হবে ৩ ডিসেম্বরের মধ্যে ।

ছবিঃ সংগ্রহ

আরও খবর