মেরাজ

পবিত্র রমজান মাস আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। এই পরিপ্রেক্ষিতে আগামী ১৬ মার্চ সোমবার দিবাগত রাতে পবিত্র লাইলাতুল কদর পালিত হবে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

সভায় ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় রাতে তারাবিহ নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা; শেষ রাতে সেহিরী খেয়ে রোজা রেখেছেন তারা।

তিনি দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়ে বলেন, বাংলাদেশের মুসলমান ভাই বোনেরা এই রমজান মাস অত্যন্ত পবিত্র মাস। সবাই দুই রাকাত নফল নামাজ পড়ে দোয়া করবেন। যাতে আল্লাহ পাক আমাদের হেদায়েত নসিব করেন। আমাদের সহি বুঝ দান করেন। আমরা যেন আল্লাহর হুকুম অনুযায়ী দেশটাকে চালাতে পারি।

নিত্যপণ্যের বাজার অস্থিতিশীলকারী কালাবাজারীদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সেই সমস্ত কালোবাজারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবো। আমাদের প্রধানমন্ত্রী এ ব্যাপারে অত্যন্ত কঠিন। তিনি জনগণ ছাড়া কিছু বুঝেন না।

আরও খবর