স্বাস্থ্য অধিদপ্তর বাংলাদেশ

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ২৮২ জন।

এ সময়ে ১৮০ জন নিশ্চিত হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তির সংখ্যা ৫ হাজার ৯৪০ জন।

সন্দেহজনক হাম রোগীর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন ৬ হাজার ১৬ জন।

গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর মৃত্যু সংখ্যা ৫ জন। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ১১৮ জন সন্দেহজনক হাম রোগী মৃত্যুবরণ করেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

আরও খবর