প্রধানমন্ত্রী

ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুসলিমদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশবাসী ও বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন । ঈদ-উল-ফিতর উপলক্ষে দেয়া এক বানীতে তিনি এ শুভেচ্ছা ও অভিনন্দন জানান ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন , ঈদ শান্তি , সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয় । হিংসা ও হানাহানি ভুলে মানুষ সাম্য ,মৈত্রী ও সম্প্রতির বন্ধনে আবদ্ধ হয় । ঈদ ধনী-গরীব নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে ।

তিনি বলেন , ব্যক্তি , পরিবার , সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি , সংযম , সৌহার্দ্য ও সম্প্রতির বন্ধন পরিব্যাপ্তি লাভ করুক – এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা । হাসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক ।

তিনি আরো বলেন , বিশ্বের সকল মানুষের সুখ- শান্তি , কল্যাণ ও উত্তরোত্তর সমৃদ্ধি হোক মহান আল্লাহ্‌র কাছে এই প্রার্থনা করি । মহান আল্লাহ্‌র নিকট প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও মুসলিম উম্মাহর উত্তরোত্তর উন্নতি , সমৃদ্ধি ও অব্যাহত শান্তি কামনা করছি ।

ছবিঃ সংগ্রহ  

আরও খবর