শ্রীলংকায় চার্চ পরিদর্শনে নরেন্দ্র মোদি
শ্রীলংকায় চার্চ পরিদর্শনে নরেন্দ্র মোদি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শ্রীলংকায় প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার কার্যালয়ে যাওয়ার পথে আকস্মিকভাবে সেইন্ট এন্থনি চার্চে যান । ইস্টার সানডে’তে এই চার্চে আত্মঘাতি বোমা হামলা চালানো হয় । মোদি ও তাঁর সফরসঙ্গীরা অনির্ধারিতভাবে এই ক্যাথলিক চার্চ পরিদর্শন করেন ।
এক টুইট বার্তায় চার্চে যাওয়ার ছবি পোস্ট করে লেখেন , ‘ আমার বিশ্বাস শ্রীলংকা আবার ঘুরে দাঁড়াবে । ‘
মালদ্বীপে সরকারি সফর শেষে দেশে ফেরার পথে মোদি কলম্বোয় যাত্রা বিরতি করেন । প্রতিবেশী দেশে চীনের প্রভাব ঠেকাতে নয়াদিল্লীর প্রচেষ্টার প্রেক্ষাপটে মোদির এই সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক সফর অনুষ্ঠিত হয় ।
ছবিঃ সংগ্রহ

