মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা

এসএসসি পরীক্ষার্থীদের জন্য অষ্টম সপ্তাহের অ্যাসাইনমেন্ট বিতরণ

২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য অষ্টম সপ্তাহের অ্যাসাইনমেন্ট বিতরণ করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) পরিচালক (মাধ্যমিক) প্রফেসর মোহাম্মদ বেলাল হোসাইন স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে  বলা হয়,  কোভিড-১৯ অতিমারির কারণে শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশনায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) প্রণয়ন করা ২০২২ সালের এস এস সি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য  পুনর্বিন্যাস করা পাঠ্যসূচির আলোকে নির্ধারিত গ্রেড অনুযায়ী অষ্টম সপ্তাহের আ্যসাইনমেন্ট বিতরণ করা হল।

বিতরণ করা আ্যসাইনমেন্ট সকল শিক্ষার্থীদের দেওয়া ও নেওয়ার ক্ষেত্রে স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিধিনিষেধ যথাযথ অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লি¬ষ্ট সকলকে অনুরোধ করা হয়েছে।

ছবিঃ সংগ্রহ

আরও খবর