জাতীয় শিশু পুরস্কার

আজ জাতীয় শিশু পুরস্কার- ২০১৯ প্রদান করবেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ আজ বুধবার বিকেলে বাংলাদেশ শিশু একাডেমী আয়োজিত ‘ জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা – ২০১৯ ‘ এর পুরস্কার প্রদান করবেন । এই প্রতিযোগিতায় সারাদেশের এক হাজারেরও বেশি শিশু – কিশোর আংশ নেয় । রাষ্ট্রপতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের পুরষ্কার প্রদান করবেন ।

বাংলাদেশ শিশু একাডেমীর পরিচালক শিশু সাহিত্যিক আনজির লিটন জানান , অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন কথা সাহিত্যিক সেলিনা হোসেন ও জাতীয় সংসদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি । অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাম্রুন নাহার ।

শিশু – কিশোরদের প্রতিভা অন্বেষণের কর্মসূচি হিসেবে অন্যান্য বারের মতো চলতি বছরও শিশু একাডেমীর উদ্যোগে সারাদেশে জেলা ও উপজেলার সকল শাখার ব্যবস্থাপনায় ‘ জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা – ২০১৯ ‘ অনুষ্ঠিত হয় । এতে সারাদেশের এক হাজারেরও বেশি শিশু অংশ গ্রহণ করে । স্থানীয় পর্যায়ে প্রতিযোগিতা শেষে ঢাকায় শিশু একাডেমীতে সম্প্রতি জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা সম্পন্ন হয় ।

অনুষ্ঠানের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে ‘ আমার কথা শোনো ‘ শীর্ষক একটি ভিডিও প্রদর্শন ও শিশু – কিশোরদের অংশগ্রহণে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ।  

ছবিঃ সংগ্রহ

আরও খবর