দেশব্যাপী পরিচালিত হচ্ছে জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন
দেশব্যাপী পরিচালিত হচ্ছে জাতীয় ভিটামিন ‘ এ ‘ ক্যাপসুল ক্যাম্পেইন
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে আজ শনিবার সারাদেশে ৬ মাস থেকে ৫ বছর বয়সী প্রায় ২ কোটি ২০ লক্ষ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে ।
বৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালিক কার্যক্রম সম্পর্কে বলেন , ক্যাম্পেইনের দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকাদান কেন্দ্র খোলা থাকবে ।
দেশব্যাপী ১ লক্ষ ২০ হাজার স্থায়ী কেন্দ্রসহ অতিরিক্ত ২০ হাজার ভ্রাম্যমান কেন্দ্রের মাধ্যমে কার্যক্রম পরিচালিত হবে । ভ্রাম্যমান কেন্দ্রগুলো বাসস্ট্যান্ড , লঞ্চঘাট , ফেরিঘাট , ব্রিজের টোল প্লাজা , বিমানবন্দর , রেলস্টেশন , খেয়াঘাট ইত্যাদি স্থানে অবস্থান করবে । দুর্গম এলাকায় ক্যাম্পেইন সফল করার জন্য পরবর্তী চারদিন বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে ।
তিনি ভরাপেটে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কথা বলেন । জোর করে বা কান্নারত অবস্থায় বা ইতোমধ্যে ডায়রিয়ায় আক্রান্ত শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো যাবে না বলে তিনি জানান ।
স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন , এবার ভিটামিন ‘এ’ ক্যাপসুলের মানের ব্যাপারে কোন অভিযোগ পাওয়া যাবে না । একাধিকবার এর ল্যাব টেস্ট হয়েছে ।
ছবিঃ সংগ্রহ

