সিলেট

মৌলভীবাজারে ট্রেন দুর্ঘটনায় নিহত চার , শতাধিক আহত  

সিলেট থেকে ছেড়ে যাওয়া উপবন এক্সপ্রেস মৌলভীবাজারের কুলাউড়ায় দুর্ঘটনায় কবলিত হয়েছে । রাত ১০টায় সিলেট থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয় ট্রেনটি । রোববার রাত পৌনে ১২টায় কুলাউড়া উপজেলার বরমচাল স্টেশনের পাশে বনশাইল নামক স্থানে সেতু ভেঙ্গে ট্রেনের পেছনের তিনটি বগি লাইনচ্যুত হয়ে খালে পড়ে যায় । এতে অন্তত ৪ জন নিহত ও শতাধিক যাত্রী আহত হয়েছেন ।

গুরুতর আহত ২০ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা । মৌলভীবাজার জেলা হাসপাতালেও পাঠানো হয়েছে অনেককে ।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত ওসি জানান , পুলিশের একাধিক টিম ও ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট হতাহতদের উদ্ধারে কাজ করেছে । দ্রুত উদ্ধার করে তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে । নিহতদের পরিচয় তাৎক্ষণিক জানা যায় নি ।

দুর্ঘটনার ফলে সিলেটের সাথে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে । ব্রাহ্মণবাড়িয়ার একটি সেতু ভেঙ্গে পড়ায় সিলেটের সাথে সারাদেশের সড়ক যোগাযোগ পাঁচদিন ধরে বন্ধ রয়েছে ।

ছবিঃ সংগ্রহ

আরও খবর