রাশিয়া

ইরানের উপর যুক্তরাষ্ট্রের অবরোধ অবৈধ – রাশিয়া

ইরান বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করার পর ট্রাম্প তেহরানে সামরিক হামলা চালানোর নির্দেশ দিয়ে পরক্ষণেই তা প্রত্যাহার করে নেন । এর পরিবর্তে ট্রাম্প সোমবার থেকে ইরানের উপর বড় ধরণের অবরোধ আরোপের কথা বলেন ।

ইরানের উপর নতুন করে অবরোধ আরোপের প্রেক্ষাপটে রাশিয়া একে অবৈধ উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে । সোমবার ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন , ‘আমরা এ অবরোধকে অবৈধ বিবেচনা করছি ।‘  

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নেতৃত্বে ইরানের সাথে যে পরমাণু চুক্তি সম্পাদিত হয়েছিল গতবছর যুক্তরাষ্ট্র এ চুক্তি থেকে বেরিয়ে আসে এবং এর পরই দু’দেশের মধ্যে উত্তেজনাকর সম্পর্কের সৃষ্টি হয় ।

ছবিঃ সংগ্রহ

আরও খবর