অনুর্ধ্ব-১৯ নারী ফুটবল টিমকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
অনুর্ধ্ব-১৯ নারী ফুটবল টিমকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
সাফ অনুর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশীপ ফুটবলে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী ভারতকে পরাজিত করায় সকল খেলোয়াড়, কোচ এবং বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের সকল কর্মকর্তা এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে অভিনন্দন জানান। ভবিষ্যতেও বাংলাদেশ দলের এই জয়ের ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন শেখ হাসিনা।
ছবিঃ সংগ্রহ

