গুরুতর অসুস্থ হুসেইন মুহাম্মদ এরশাদ , সিএমএইচ-এ ভর্তি
গুরুতর অসুস্থ হুসেইন মুহাম্মদ এরশাদ , সিএমএইচ-এ ভর্তি
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ গুরুতর অসুস্থ । তাঁকে সম্মিলিত সামরিক হাসপাতালে ( সিএমএইচ ) ভর্তি করা হয়েছে । তাঁর শারীরিক অবস্থা সংকটাপন্ন ।
আজ বুধবার সকাল ৮টার দিকে শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁকে বারিধারার প্রেসিডেন্ট পার্ক থেকে দ্রুত সিএমএইচ-এ নেওয়া হয় । বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে তাঁকে আইসিইউতে রাখা হয়েছে ।
কয়েকদিন ধরে জ্বর থাকায় দুর্বল বোধ করছিলেন সাবেক রাষ্ট্রপতি এরশাদ । রক্তে হিমোগ্লোবিন ও লিভারের সমস্যা থাকায় দীর্ঘদিন ধরে চিকিৎসা নিচ্ছিলেন তিনি । চলতি বছরের শুরুতেও তিনি অসুস্থতার কারণে সিএমএইচে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছিলেন ।
২০১৮ সালের ১০ ডিসেম্বর এরশাদ অসুস্থতার কারণে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান । ২৬ ডিসেম্বর দেশে ফেরেন কিন্তু শারীরিক অসুস্থতার জন্য নির্বাচনী প্রচারনায় যোগ দেননি । ২০ জানুয়ারি পুনরায় তিনি সিঙ্গাপুর যান চিকিৎসার জন্য এবং দেশে ফেরেন ৪ ফেব্রুয়ারি ।
ছবিঃ সংগ্রহ

