দেশের উত্তরপশ্চিমাঞ্চলে আগামী তিন দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে
দেশের উত্তরপশ্চিমাঞ্চলে আগামী তিন দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের উত্তরপশ্চিমাঞ্চলে আগামী তিন দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া নদী এলাকায় কুয়াশা পড়ছে। শীতের তীব্রতা ক্রমান্বয়ে বাড়ছে।
আজ সকাল থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে । মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও এর আশপাশের এলাকায় মাঝারী থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।
এছাড়া সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ।
পূর্বাভাসে আরও বলা হয়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আজ সকাল থেকে ঢাকায় উত্তর অথবা উত্তরপশ্চিম দিক থেকে ঘন্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ।
আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ১৯ মিনিটে এবং আগামিকাল সূর্যোদয় ভোর ৬ টা ৩৯ মিনিটে ।
ছবিঃ সংগ্রহ

