জি-২০ সম্মেলনে যোগ দিতে ওসাকা’য় পৌঁছেছেন ট্রাম্প
জি-২০ সম্মেলনে যোগ দিতে ওসাকায় পৌঁছেছেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জি-২০ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার জাপানের ওসাকায় পৌঁছেছেন ।
দেশ ছাড়ার আগে ট্রাম্প চীনের পাশাপাশি মিত্রদেশ ভারত , জাপান ও জার্মানির সমালোচনা করেন । ফলে জি-২০ সম্মেলন বিবাদপূর্ন হতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা । এবারের সম্মেলনে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার বাণিজ্য উত্তেজনাও প্রাধান্য পেতে পারে । এছাড়াও ইরানের সাথে যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনা প্রশমনে জাপানের পক্ষ থেকে কূটনৈতিক সহায়তা দেওয়ার আশ্বাসও রয়েছে ।
শুক্রবার থেকে জাপানের বাণিজ্যিক শহর ওসাকায় শুরু হচ্ছে জি-২০ সম্মেলন । দুদিনের সম্মেলনে যোগ দিতে বিশ্বনেতারা সেখানে উপস্থিত হয়েছেন । এবারই প্রথম এ সম্মেলনের আয়োজন দেশ হয়েছে জাপান । এ সম্মেলন সফল করতে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে দেশটি । খবর ইয়াহু নিউজ । জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে সম্মেলনের সভাপতিত্ব করবেন । বিশ্ব অর্থনীতি , বাণিজ্য ও বিনিয়োগ , উদ্ভাবন , পরিবেশ ও শক্তি , শ্রমবাজার , নারীর ক্ষমতায়ন , উন্নয়ন ও স্বাস্থ্য এবারের সম্মেলনের আলোচ্য বিষয় ।
ছবিঃ সংগ্রহ

