আবহাওয়া

সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। দেশের বিভিন্ন জেলার উপর দিয়ে বয়ে যাওয়া শৈত্য প্রবাহ প্রশমিত হতে পারে।

আবহাওয়া অফিস জানায়, দিনাজপুর, নীলফামারি, কুড়িগাম, রাজশাহী, পাবনা, মৌলভীবাজার জেলাসমূহ ও সীতাকুন্ডু উপজেলার উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে।

সীতাকুন্ডে সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা কম থাকায় সেখানে তীব্র শীত পড়েছে।

মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ঢাকায় ১২ দশমিক ২, ময়মনসিংহে ১১ দশমিক ৪, চট্টগ্রামে ১৩ দশমিক ৫, সিলেটে ১২ দশমিক ৪, রাজশাহী ৯ দশমিক ৪, রংপুরে ১০ দশমিক ৮, খুলনায় ১৩ দমমিক ০ এবং বরিশালে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

সকাল থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। পরবর্তী তিন দিনে বৃষ্টিপাত হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ এবং কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ৪৯ মিনিটে এবং আগামিকাল সূর্যোদয় ভোর ৬ টা ৩৫ মিনিটে।

ছবিঃ সংগ্রহ

আরও খবর