আবারো বেড়েছে স্বর্ণের দাম
আবারো বেড়েছে স্বর্ণের দাম
আবারো বেড়েছে স্বর্ণের দাম। প্রতি ভরিতে তিন হাজার ২৬৫ টাকা বাড়িয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩ মার্চ) বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৃহস্পতিবার থেকে সারাদেশে নতুন দাম অনুযায়ী স্বর্ণ কেনাবেচা হবে বলে জানানো হয়েছে। এর ফলে দেশের বাজারে ভালো মানের স্বর্ণের প্রতি ভরির দাম বেড়ে দাঁড়াচ্ছে ৭৮ হাজার ২৬৫ টাকায়।
বাজুস জানায়, বুধবার পর্যন্ত ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হয়েছে ৭৫ হাজার টাকা। ২১ ক্যারেটের দাম ছিল ৭১ হাজার ৬৭৫ টাকা। আর ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ৬১ হাজার ৮১৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ছিল ৫১ হাজার ২০৫ টাকা।
বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে খরচ পড়বে ৭৮ হাজার ২৬৫ টাকা। ২১ ক্যারেটের দাম তিন হাজার ৯১ টাকা বাড়িয়ে ৭৪ হাজার ৭৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের দাম ২ হাজার ৩৩৩ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ হাজার ১৫২ টাকায়। সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম দুই হাজার ২১৬ টাকা বাড়িয়ে ৫৩ হাজার ৪২১ টাকা নির্ধারণ করা হয়েছে।
রূপার দাম আগের মতোই অপরিবর্তিত রাখা হয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রূপার দাম ১ হাজার ৪৩৫ টাকা। ১৮ ক্যারেটের রূপার দাম ১ হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ৯৩৩ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।
ছবিঃ সংগ্রহ

