দেশের বিভিন্ন জেলার উপর দিয়ে বয়ে যাওয়া তাপ প্রবাহ অব্যাহত থাকতে পারে
দেশের বিভিন্ন জেলার উপর দিয়ে বয়ে যাওয়া তাপ প্রবাহ অব্যাহত থাকতে পারে
আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের বিভিন্ন জেলার উপর দিয়ে বয়ে যাওয়া তাপ প্রবাহ অব্যাহত থাকতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে আরো জানানো হয়েছে, সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ ছাড়া সন্দ্বীপ ও সীতাকুন্ড উপজেলা এবং ঢাকা, টাঙ্গাইল,ফরিদপুর, গোপালগঞ্জ, রাঙ্গামাটি, চাঁদপুর, ফেনী, চাঁদপুর, সিলেট, পাবনা, রাজশাহী, বগুড়া জেলাসহ খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পূর্বাভাসে বলা হয়, নিরক্ষীয় ভারত মহাসাগর ও এর কাছাকাছি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘণীভূত হয়ে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগর এলাকায় সুষ্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও উত্তর-উত্তর-পূর্ব দিকে অগ্রসর ও ঘণিভ’ত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ বিহার ও এর আশপাশের এলাকায় অবস্থান করছে।
আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ৯ মিনিটে এবং আগামিকাল সূর্যোদয় ভোর ৬ টা ৩ মিনিটে।
ছবিঃ সংগ্রহ

